কাশ্মীরের ডোডা, কুপওয়ারা ও বান্দিপোরা-সহ কয়েকটি জেলায় তুষার ধসের সতর্কবার্তা প্রশাসনের

আগামী ২৪ ঘণ্টার মধ্যে কয়েকটি জেলায় কম মাত্রার তুষার ধসের সতর্কবার্তা দেওয়া হল জম্মু ও কাশ্মীরের প্রশাসনের তরফে।

ফাইল ফটো

আগামী ২৪ ঘণ্টার মধ্যে কয়েকটি জেলায় কম মাত্রার (Low Danger Level) তুষার ধসের (Avalanche) সতর্কবার্তা দেওয়া হল জম্মু ও কাশ্মীরের প্রশাসনের তরফে। জেকেডিএমএ (JKDMA)-এর তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ডোডা (Doda),কিস্টওয়ার (Kishtwar), বান্দিপোরা (Bandipora) ও কুপওয়ারা (Kupwara) জেলায় কম মাত্রার তুষার ধসের সম্ভাবনা রয়েছে। সমুদ্রপৃষ্ট (sea level) থেকে ৩২০০-৩৫০০ মিটার উচ্চতায় এই তুষার ধস হবে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement