Loksabha Election 2024: 'ঘামান্ডিয়া জোটের কাজ তুষ্টিকরণের রাজনীতি', উত্তরপ্রদেশে থেকে ইন্ডিয়া জোটকে কটাক্ষ মোদীর
বৃহস্পতিবার উত্তরপ্রদেশে (Uttar Pradesh) প্রচারে হাজির হয়ে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের বিরুদ্ধে তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রী বলেন, এই নির্বাচনে দুটি দিক রয়েছে। এদিকে রয়েছেন মোদী নিজে। মোদীর পাশাপাশি এদিকে রয়েছেন এনডিএ জোট এবং বিজেপি। যাদের মূল লক্ষ্য সন্তুষ্টিকরণ। মোদী-সহ বিজেপি এবং এনডিএ জোটের কর্মীদের মূল লক্ষ্য় কীভাবে দেশের মানুষকে ভাল রাখা যায়। তাঁদের সন্তুষ্ট করা যায়। অন্যদিকে রয়েছে ইন্ডিয়া জোটর শরিকরা। যার মধ্যে কংগ্রেস,সমাজবাদী পার্টি এবং তাদের সঙ্গীদের নিয়ে তৈরি হয়েছে 'ঘামান্ডিয়া জোট'। রাজনীতির মাধ্যমে কীভাবে তুষ্টিকরণ করা যায় নিজেদের , বিরোধীরা সেই চেষ্টা করছেন বলে উত্তরপ্রদেশের জৌনপুরের জনসভা থেকে তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুনুন কী বললেন প্রধানমন্ত্রী...