Loksabha Election 2024: মনোনয় জমা দেওয়ার আগে রোড শো, বারাণসীর মানুষের ভালবাসায় ভাসলেন প্রধানমন্ত্রী, দেখুন
বারণসী কেন্দ্র থেকে আজ মনোনয়ন পত্র জমা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ সকাল ১১.৪০ থেকে ১২টার মধ্যে উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকে মনোনয়ন পত্র জমা দেবেন প্রধানমন্ত্রী। বিশেষ তিথি, নক্ষত্র মেনেই মনোনয়ন পত্র জমা দেবেন নরেন্দ্র মোদী। মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে বারাণসীর রাস্তায় রোড শো করেন মোদী। বারাণসীর রাস্তায় কার্যত ভালবাসায় ভেসে যান প্রধানমন্ত্রী। কোথাও রাস্তার পাশে দাঁড়ানো বাড়ি থেকে প্রধানমন্ত্রীকে দেখে ফুল ছুঁড়তে দেখা যায় মানুষকে। আবার কাউকে দেখা যায়, ব্যালকনিতে দাঁড়িয়ে মোদীর উদ্দেশে আরতী করতে। সবকিছু মিলিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনোনয়ন পত্র জমা করার আগে যে ভালবাসা সেখানকার মানুষ দেখান, তাতে আপ্লুত হয়ে যান তিনি।
দেখুন ভিডিয়ো...
काशी के मेरे परिवारजनों ने रोड शो में जो स्नेह और आशीर्वाद बरसाया, वह मेरे जीवन का अविस्मरणीय क्षण बन गया है। pic.twitter.com/dKxsmzX7N4
— Narendra Modi (@narendramodi) May 14, 2024
মোদীর রোড শোয়ের একাধিক ভিডিয়ো সোশ্যাল সাইটে উঠে আসতে শুরু করে...
हमार मोदी !#HamaarKashi pic.twitter.com/cZJsSXsjAm
— Surya Pratap Singh IAS Rtd. (@suryapsingh_IAS) May 14, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 14, 2024 11:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

