Loksabha Election 2024: 'বিদেশে গিয়ে ভারতের বদনাম করতে চান কংগ্রেসের শেহজাদা', অভিযোগ মোদীর

Narendra Modi (Photo Credit: IANS/Twitter)

গুজরাটের (Gujarat) জামনগরে প্রচারে গিয়ে রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে একের পর এক তোপ দাগতে শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, 'কংগ্রেসের শেহজাদা এবং তাঁর সঙ্গীসাথীরা বিদেশ গিয়ে লম্বা লম্বা ভাষণ দেন। বিদেশে গিয়ে লম্বা লম্বা ভাষণ দিয়ে ভারতকে বদনাম করতে চান' বলে কংগ্রেস নেতার বিরুদ্ধে বিষোদগার করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: Prajwal Revanna Sex Video Case: যৌন কেলেঙ্কারির আঁচ পেতেই কীভাবে দেশ ছাড়লেন প্রজ্জ্বল রেভান্না? কী জানাল বিদেশ মন্ত্রক

শুনুন কী বললেন নরেন্দ্র মোদী...

 

অন্যদিকে কর্ণাটকের (Karnataka) হাসান লোকসভা কেন্দ্রের সাংসদ প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে তোপ দাগতে গিয়ে মোদীকে পালটা কটাক্ষ করেন রাহুল গান্ধী। প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা যৌন কেলেঙ্কারি নয়, গণধর্ষণ বলে অভিযোগ করেন রাহুল। শুধু তাই নয়, প্রজ্জ্বল কীভাবে দেশ ছাড়লেন বলেও প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement