Loksabha Election 2024: রায়বেরিলিতে রাহুলকে দেখতেই 'গো ব্যাক' স্লোগান, উঠল 'জয় শ্রীরাম ধ্বনিও', দেখুন

Rahul Gandhi (Photo Credit: ANI/Twitter)

রায়বেরিলির একটি বুথে রাহুল গান্ধী (Rahul Gandhi) প্রবেশ করতেই, স্লোগান দিতে শুরু করেন বিজেপির কর্মী, সমর্থকরা। রায়েবেরিলির বুথে রাহুল গান্ধীকে দেখতেই যেমন 'গো ব্যাক' স্লোগান ওঠে, তেমনি কংগ্রেস সাংসদকে দেখে কেউ কেউ 'জয় শ্রীরাম' ধ্বনিও দিতে শুরু করেন। যদও রাহুল গান্ধীকে এ বিষয়ে কোনও মন্তব্য করতে শোনা যায়নি। বিজেপি সমর্থকদের স্লোগানবাজির মাঝেই রাহুল গান্ধী বুথে প্রবেশ করেন এবং পরিস্থিতি দেখভাল করেন। প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আমেঠিতে পরাজিত হন রাহুল গান্ধী। কেরলের ওয়েনাড় কেন্দ্র থেকে জয়ী হলেও, আমেঠিতে পরাজিত হন রাহুল। ফলে এ বছের আমেঠির পরিবর্তে রায়বেরিলি থেকে ভোটে দাঁড়ান সোনিয়া-পুত্র।

আরও পড়ুন: Loksabha Election 2024: ভোট দিয়ে মোদীর প্রশংসায় পঞ্চমুখ এষা, হেমা-কন্যা বললেন, 'দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী'

দেখুন ভিডিয়ো...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement