Lok Sabha Speaker: লোকসভার স্পিকার পিদে নির্বাচিত হলেন ওম বিড়লা

তাঁকে আসনে নিয়ে গিয়ে বসান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এরপর প্রোটেম স্পিকার ভর্ত্রিহরি মাহতাব বলেন, "এটা আপনার চেয়ার, আপনাকেই সামলাতে হবে।

Photo Credits: Lok Sabha TV

নয়াদিল্লিঃ ডিভিশন চাইল না বিরোধীরা,শেষপর্যন্ত লোকসভার (Lok Sabha) স্পিকার (Speaker) পদে নির্বাচিত হলেন ওম বিড়লা (Om Birla)। ধ্বনিভোটে তাঁকে বিজয়ী ঘোষণা করেন প্রোটেম স্পিকার ভর্ত্রিহরি মাহতাব। তাঁকে আসনে নিয়ে গিয়ে বসান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এরপর প্রোটেম স্পিকার ভর্ত্রিহরি মাহতাব বলেন, "এটা আপনার চেয়ার, আপনাকেই সামলাতে হবে। " তাঁকে অভিনন্দন জানান রাহুল গান্ধী। এ ছাড়া লোকসভায় ওম বিড়লার প্রশংসা করে মোদী বলেন, "আপনি যেভাবে মানবসেবা করেছেন, গ্রামে-গ্রামে স্বাস্থ্য পরিষেবা, কম্বল, ছাতা পৌঁছে দিয়েছেন। ছেলেমেয়েদের খেলাধুলোয় অনুপ্রেরণা জুগিয়েছেন। আপনার নেতৃত্বে ১৭ তম লোকসভায় ইতিহাস তৈরি হয়েছে। পাশ হয়েছে মুসলিম মহিলা বিবাহ অধিকার সংরক্ষণ, ট্রান্সজেন্ডার প্রোটেকশন বিলের মতো গুরুত্বপূর্ণ বিল।"

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement