Lok Sabha Election 2024 Results: তেজস্বীর সঙ্গে নীতিশ দিল্লিগামী একই বিমানে, ছবি ভাইরাল হতেই লালু-পুত্র রহস্য করে জানালেন, 'দেখুন কী হয় আগামীতে'

Tejaswi Yadav (Photo Credit: ANI/Twitter)

লোকসভা ভোটের পরদিন অর্থাৎ ৫ জুন ইন্ডিয়া জোটের বৈঠক। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দিল্লির (Delhi) বাসভবনে বসবে ইন্ডিয়া জোটের বৈঠক পর্ব। সেই উপলক্ষ্যে বুধবার সকালেই দিল্লিতে হাজির হন আরজেডি নেতা তেজস্বী যাদব। ইন্ডিয়া জোট কি সরকার গঠন করবে? এই প্রশ্নের উত্তরে তেজস্বী বলেন, অপেক্ষা করুন এবং দেখে যান। প্রসঙ্গত বিহার থেকে দিল্লিতে আসার সময় তেজস্বী যাদব যে বিমানে ছিলেন, সেখানে নীতিশ কুমারকেও (Nitish Kumar) দেখা যায়। তেজস্বী এবং নীতিশ কুমারের বিমান যাত্রার ছবি ভাইরাল হলে, তা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করে। যার উত্তরে তেজস্বী বলেন, বাদবাকি কী হবে, দেখতে থাকুন আপনারা।

আরও পড়ুন: Lok Sabha Election 2024 Results: মোদীর নেতৃত্বে তৃতীয় NDA সরকার গঠন, শপথগ্রহণ অনুষ্ঠান হতে পারে ৮ জুন

শুনুন কী বললেন তেজস্বী যাদব...

 

দেখুন তেজস্বী এবং নীতিশের বিমানযাত্রার একত্র ছবি...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement