Assam Floods: ব্যস্ত জাতীয় সড়কে জাল দিয়ে মাছ ধরার ভিড়, অসমের বন্যার অন্য ছবি

অসমের বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। রাজ্যের ২৮টি জেলার বিস্তীর্ণ অংশ পুরোপুরি জলের তলায়।

Flash Flood In AP (Photo Credit: Twitter)

অসমের বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। রাজ্যের ২৮টি জেলার বিস্তীর্ণ অংশ পুরোপুরি জলের তলায়। বন্যার ফলে রাজ্যের ১৯ লক্ষ মানুষের জীবন প্রভাবিত। হিমন্ত বিশ্ব শর্মা-র রাজ্যের বেশ কিছু ট্রেন লাইন বন্যার তোড়ে ভেসে গিয়েছে। বেশ কিছু অংশ যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এর মধ্যে আবার অসমের কামরুপের মোরানজানায় ৩১ নম্বর জাতীয় সড়কে এক হাঁটু সমান জলে দাঁড়িয়ে বহু মানুষকে জাল দিয়ে মাছ ধরতে দেখা গেল।

ব্যস্ত জাতীয় সড়ক এখন নদীতে পরিণত। তবে   জাতীয় সড়কটির অন্য প্রান্ত দিয়ে খুব ধীরগতিতে চলছে গাড়ি। জাতীয় সড়কের একদিকে এখন চলছে যান আর অন্যদিকে জলযান।

দেখুন ভিডিও

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement