Lion In Gujarat: পাঁচিল ঘেরা আবাসনে ঢুকে পড়ল সিংহ, ভাইরাল ভিডিয়ো

এরপরই ক্রমে আক্রমণাত্মক হয়ে ওঠে সিংহটি। রাস্তায় এককথায় দাপিয়ে বেড়ায় সে। এই ঘটনার স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। সঙ্গে-সঙ্গে বন দফতরে খবর দেওয়া হয়।

ভাইরাল ভিডিয়োর ঝলক (ছবিঃX)

নয়াদিল্লিঃ বনাঞ্চল(Forest) ছেড়ে সোজা লোকালয়ে ঢুকে পড়ল সিংহ(Lion)। ঘটনাটি ঘটেছে গুজরাটের(Gujarat) আমরেলি জেলার(Amreli District) খামবা তালুকে। জানা গিয়েছে, এই খামবা তালুকের একটি আবাসনে(Residential House) আচমকাই একটি সিংহকে দেখা যায়। সিংহের গর্জনে ছুটোছুটি শুরু করেন সাধারণ মানুষ। এরপরই ক্রমে আক্রমণাত্মক হয়ে ওঠে সিংহটি। রাস্তায় এককথায় দাপিয়ে বেড়ায় সে। এই ঘটনার স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। সঙ্গে-সঙ্গে বন দফতরে খবর দেওয়া হয়।

আবাসনে সিংহের দাপাদাপি

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement