Uttar Pradesh: ঝড়বৃষ্টির মধ্যে ঝলসে উঠল গাছ, কলেজ ক্যাম্পাসে বজ্রপাত, মোরাদাবাদে আহত ৫ পড়ুয়া
ঝড়বৃষ্টির সময়ে পড়ুয়ারা এদিক ওদিক গাছের নীচে আশ্রয় নিয়েছিলেন। এমন সময়ে ক্যাম্পাসের একটি গাছে বজ্রাঘাত ঘটল। সন্ধ্যের অন্ধকারে ঝলসে উঠতে দেখা গেল গাছটিকে।
ঝড়বৃষ্টির মাঝে বিদ্যুতের ঝলকানি। বজ্রপাতের (Lightning Strike) জেরে আহত হন পাঁচ পড়ুয়া। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মোরাদাবাদে তীর্থঙ্কর মহাবীর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বৃহস্পতিবার ঘটল অঘটন। ঝড়বৃষ্টির সময়ে পড়ুয়ারা এদিক ওদিক গাছের নীচে আশ্রয় নিয়েছিলেন। এমন সময়ে ক্যাম্পাসের একটি গাছে বজ্রাঘাত ঘটল। সন্ধ্যের অন্ধকারে ঝলসে উঠতে দেখা গেল গাছটিকে। সেই গাছতলায় দাঁড়িয়ে থাকা পাঁচ পড়ুয়া আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, পাঁচ পড়ুয়ার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। কলেজ ক্যাম্পাসে বজ্রপাতের হওয়ার দৃশ্য সিসিটিভি ক্যামেরাবন্দি হয়েছে। সেই ভিডিয়োই প্রকাশ পেয়েছে সমাজমাধ্যমে।
কলেজ ক্যাম্পাসে বজ্রপাত, আহত ৫ পড়ুয়াঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Advertisement
Advertisement
Advertisement