Leopard spotted in Pune: রাতের অন্ধকারে বসতি এলাকায় চিতার হানা, আতঙ্কে ঘুম উড়েছে স্থানীয়দের

সন্ধ্যে নামতেই বাড়ির বাইরে পা রাখতে সাহস পাচ্ছেন না এলাকাবাসীরা। চিতার ত্রাসে তটস্থ সকলে। রাতের অন্ধকারে এলাকায় চিতাবাঘের অবাধে ঘোরাফেরার দৃশ্য একাধিক সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

Leopard spotted in Pune (Photo Credits: IANS)

মাঝরাতে বসতি এলাকায় চিতাবাঘের (Leopard) হানা। রাতের অন্ধকারে এদিক থেকে ওদিক ছুটে বেড়াচ্ছে চিতা। মহারাষ্ট্রের (Maharashtra) পুনে জেলার পিম্পরি-চিঞ্চওয়াড় এলাকায় চিতাবাঘের দেখা মিলতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সঞ্চার হয়েছে। সন্ধ্যে নামতেই বাড়ির বাইরে পা রাখতে সাহস পাচ্ছেন না এলাকাবাসীরা। চিতার ত্রাসে তটস্থ সকলে। রাতের অন্ধকারে এলাকায় চিতাবাঘের অবাধে ঘোরাফেরার দৃশ্য একাধিক সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এরপরেই স্থানীয় বাসিন্দারা বন বিভাগের কর্মীদের খবর দেন। চিতাবাঘটি আটক করার জন্যে এলাকায় বনকর্মী মোতায়েন করা হয়েছে।

বসতি এলাকায় চিতার ত্রাসঃ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement