Leopard Dies: চিড়িয়াখানায় চিতাবাঘের মৃত্যু, বন অফিসারের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি মন্ত্রীর

আচমকাই অসুস্থ হয়ে পড়ে সে। এরপর বনদফতরে খবর দেওয়া হলে তাকে উদ্ধার করে বোন্দলা চিড়িখানায় নিয়ে যাওয়া হয়।

Leopard (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ দিকভ্রান্ত হয়ে দক্ষিণ গোয়ার (South Goa) গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছিল একটি চিতাবাঘ (Leopard)। আচমকাই অসুস্থ হয়ে পড়ে সে। এরপর বনদফতরে খবর দেওয়া হলে তাকে উদ্ধার করে বোন্দলা চিড়িখানায় নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় চিতাবাঘটির। আর এই মৃত্যুতে বন অফিসারকে দায়ী করলেন গোয়ার বনমন্ত্রী বিশ্বজিৎ রানে। মন্ত্রীর অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণ চিতাবাঘটির মৃত্যু হয়েছে। সংবাদমাধ্যমকে তিনি আরও জানান, খবর দেওয়ার বহু পরে বাঘটিকে উদ্ধার করা হয়। আগে চিকিৎসা শুরু করা গেলে হয়তো বাঘটিকে বাঁচানো যেত বলে অনুমান মন্ত্রীর। এই ঘটনায় বন আধিকারিকের কড়া শাস্তির আবেদন জানিয়েছেন তিনি।

চিড়িয়াখানায় চিতাবাঘের মৃত্যু, বন অফিসারের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি মন্ত্রীর

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement