Varanasi: নদীবক্ষে অবৈধ নির্মান, যোগী সরকারের নির্দেশে বুলডোজার এসে গুড়িয়ে দিল হোটেল, দেখুন ভিডিয়ো

নদীবক্ষে কোনওরকম অবৈধ নির্মান করা যাবে না। উত্তরপ্রদেশ সরকারের নির্দেশ অমান্য করে বারানসীতে অনেকেই হোটেল নির্মান করেছিলেন।

নদীবক্ষে কোনওরকম অবৈধ নির্মান করা যাবে না। উত্তরপ্রদেশ সরকারের নির্দেশ অমান্য করে বারানসীতে অনেকেই হোটেল নির্মান করেছিলেন। এবার সেগুলির ওপর ব্যবস্থা নিতে শুরু করল প্রশাসন। শনিবার বিকেলে বারানসীর বিলাসবহুল হোটেল বানারস কোঠী এন্ড রিভার প্যালেসের (Banaras Kothi and River Palace) একাংশ ভেঙে ফেলা হল। জানা যাচ্ছে, হোটেল কর্তৃপক্ষকে একাধিকবার নোটিশ পাঠিয়েছিল বারানসী প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু তবুও তাঁরা রমরমিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। তারপরেই গত সপ্তাহে হোটেল ভেঙে ফেলার নোটিশ পাঠায়। আর তাই শনিবারের মধ্যে হোটেল খালি রাখার নির্দেশ দেওয়া হয়। তারপরেই আজ বিকেলে ৫টি বুলডোজার এনে ভেঙে ফেলা হয় হোটেলের একাংশ।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement