Landslide In Wayanad: মঙ্গল সকালে কেরলের ওয়ানাডে ভয়াবহ ভূমিধস, আটকে কমপক্ষে ১০০ জন

কেরল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (কেএসডিএমএ) জানিয়েছে, ফায়ারফোর্স এবং এনডিআরএফের দলগুলিকে ক্ষতিগ্রস্ত এলাকায় মোতায়েন করা হয়েছে।

নয়াদিল্লিঃ মঙ্গল সকালে কেরলের (Kerala) ওয়ানাডে (Wayanad) ভূমিধস (Landslide)। ওয়ানাডের মেপ্পাদির (Meppadi) কাছে বিভিন্ন পাহাড়ি এলাকায় ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটেছে বলে খবর। যার জেরে আটকে পড়েছেন কমপক্ষে ১০০ জন। চলছে উদ্ধারকার্য। কেরল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (কেএসডিএমএ) জানিয়েছে, ফায়ারফোর্স এবং এনডিআরএফের (NDRF) দলগুলিকে ক্ষতিগ্রস্ত এলাকায় মোতায়েন করা হয়েছে। এ ছাড়া একটি অতিরিক্ত এনডিআরএফ দল ওয়ায়ানাডের পথে। কেরল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির একটি ফেসবুক পোস্ট অনুযায়ী, উদ্ধারকাজের জন্য কান্নুর প্রতিরক্ষা সুরক্ষা কর্পসের দুটি দলকে ওয়ানাডে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement