Landslide In Kullu:হিমাচলে ফের ধস, পাহাড় থেকে পাথরের চাঁই পড়ে মৃত্যু ১ জনের, আহত বহু

মাটির নীচে চাপা পড়ে বহু পাহাড়ি বাড়ি। মৃত্যু হয় একজনের। জানা যাচ্ছে, মৃত ব্যক্তি কাশ্মীরের বাসিন্দা।

কুল্লুতে ভূমিধস (ছবিঃX)

নয়াদিল্লিঃ বৃহস্পতিবার সকালে হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কুল্লুর (Landslide)বসতি এলাকায় একের পর এক ধস। মাটির নীচে চাপা পড়ল একাধিক বাড়ি। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত বেশ কয়েকজন। তাঁদের মধ্যে ৪ জনকে উদ্ধার করা হয়েছে। আরও অনেক লোকের আটকে থাকার আশঙ্কা। বুধবার রাত থেকেই প্রবল বৃষ্টিতে ভিজছে হিমাচল। বৃহস্পতিবার সকালে বৃষ্টির পরিমাণ বাড়ে। আর এরই মধ্যে এদিন সকালে কুল্লুর আখাড়া বাজার এলাকায় আচমকা ধস নামে। প্রথম ধসের কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় ধস নামে ওই এলাকাতে। মাটির নীচে চাপা পড়ে বহু পাহাড়ি বাড়ি। মৃত্যু হয় একজনের। জানা যাচ্ছে, মৃত ব্যক্তি কাশ্মীরের বাসিন্দা।

হিমাচলে ফের ধস, পাহাড় থেকে পাথরের চাঁই পড়ে মৃত্যু ১ জনের, আহত বহু

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement