Landslide In Himachal Pradesh: ফের ধস নামল হিমাচলে, ১৯ সেকেন্ডের ভিডিয়োতে পাহাড় ভেঙে পড়ল ভয়াবহভাবে, দেখুন

Landslide.jpg (Photo Credit: Twitter)

বৃহস্পতিবার ফের ধস নামল হিমাচল প্রদেশে (Himachal Pradesh)। এবার চম্বা (Chamba) জেলার মণিমাহেশ ডাল লেক (Manimahesh Dal Lake ) এলাকায় ভয়াবহ ধস (Landslide)  নামে। যার জেরে পাহাড় কার্যত ভয়াবহভাবে ভেঙে  পড়তে শুরু করে মানুষের চোখের সামনে। চম্বায় বৃহস্পতিবার যে ভূমিধস নামে, তার ১৯ সেকেন্ডের ভিডিয়ো সামনে আসে। যেখানে এক ব্যক্তি ওই ভিডিয়ো শ্যুট করে তা আপলোড করেন। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। আগামী ১৭ অগাস্ট থেকে মণিমাহেশ যাত্রা শুরু হবে। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ওই সময় বহু তীর্থযাত্রী সংশ্লিষ্ট রাস্তা দিয়ে যাতায়াত করবেন। তার আগে মণিমাহেশে এই ভূমিধসের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।

দেখুন ভিডিয়ো...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement