Khar Police Has Summoned Kunal Kamra: অতিরিক্ত সময় নয়, শিন্ডেকে 'গদ্দার' অভিহিত করে ৩১ মার্চের মধ্যেই থানায় হাজিরা দিতে হবে কুণাল কামরাকে
কুণাল কামরাকে (Kunal Kamra) ফের সমন পাঠাল পুলিশ। মুম্বইয়ের (Mumbai) খার থানার পুলিশের (Khar Police) তরফে কৌতুকশিল্পী কুণাল কামরাকে নোটিশ পাঠানো হয়। আগামী ৩১ মার্চের মধ্যে কুণাল কামরাকে খার থানায় হাজিরা দিতে হবে বলে জানানো হয়। যদিও হাজিরার জন্য আগামী ২ এপ্রিল পর্যন্ত সময় চেয়ে নেন কামরা। যদিও পুলিশ সেই সময় কৌতুকশিল্পীকে দিতে নারাজ। ২ এপ্রিল নয়, ৩১ মার্চের মধ্যেই কামরাকে খার থানায় হাজিরা দিতে হবে বলে স্পষ্ট জানানো হয়েছে। প্রসঙ্গত মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে (Eknath Shinde) সম্প্রতি 'গদ্দার' বলে নিজের কৌতুকে আক্রমণ করেন কুণাল কামরা। তারপর থেকেই শুরু হয়েছে জোরদার বিতর্ক। যদিও প্রবল বিতর্কের মাঝেও কুণাল কামরা নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন।
৩১ মার্চের মধ্যে কুণাল কামরাকে থানায় হাজিরার নির্দেশ পুলিশের...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement