King Cobra Rescued: রান্নাঘরে ঢুকে পড়ল ১২ ফুটের কিং কোবরা, দেখুন ভিডিয়ো

মঞ্জুনাথ গৌড়ার বাড়ির রান্নাঘরে ঢুকে পড়ে একটি ১২ ফুটের কিং কোবরা। কুচকুচে কালো বিষধর সাপটিকে (Snake) দেখে আতঙ্কে বাড়ি ছাড়েন সকলে।

কর্ণাটকঃ রান্নাঘরে কে? উত্তর কিং কোবরা! (King Cobra) হ্যাঁ, এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটল কর্ণাটকের চিকমাগালুরের শেট্টিকোপ্পা এলাকার এক গৃহস্থ বাড়িতে। মঞ্জুনাথ গৌড়ার বাড়ির রান্নাঘরে ঢুকে পড়ে একটি ১২ ফুটের কিং কোবরা। কুচকুচে কালো বিষধর সাপটিকে (Snake) দেখে আতঙ্কে বাড়ি ছাড়েন সকলে। বাড়ির বাইরে ভিড় জমে যায়। খবর পেয়ে মঞ্জুনাথ গৌড়ার বাড়িতে উপস্থিত হন এলাকার  নামকরা সাপ ধরিয়ে স্নেক হরিন্দ্র। ঘণ্টাখানেক যুদ্ধের পর অবশেষে সাপটিকে বের করেন তিনি। এরপর ১২ ফুট সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement