Patna: পাটনায় অপহৃত ব্যক্তিকে উদ্ধার করল পুলিশ, মুক্তিপণের জন্য এই অপহরণ, দাবি পুলিশের, গ্রেফতার ৪

ভোটের আগে বিহারে ক্রমশ বাড়ছে দুষ্কৃতিরাজ। শুক্রবার রাত ১০টা নাগাদ পাটনার রামকৃষ্ণ নগর স্টেশন কাছে অপহরণের ঘটনা ঘটে।

Kidnapping Representatiive Image (Photo Credits: PTI)

ভোটের আগে বিহারে ক্রমশ বাড়ছে দুষ্কৃতিরাজ। শুক্রবার রাত ১০টা নাগাদ পাটনার (Patna) রামকৃষ্ণ নগর স্টেশন কাছে অপহরণের ঘটনা ঘটে। কাজ থেকে বাড়ি ফেরার পথে ব্যস্ত রাস্তায় এক ব্যক্তিকে অপহরণ করল দুষ্কৃতিরা। অপহরণকারীরা মুক্তিপণের জন্য ব্যক্তির স্ত্রীর কাছে আড়াই লক্ষ টাকা দাবি করেছেন। তাঁরা হুমকি দিয়েছেন পুলিশকে জানালে বা নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে অপহৃত ব্যক্তিকে খুন করে দেহ গঙ্গা নদীতে ফেলে দেওয়া হবে। তবে অভিযোগ দায়েরের ২৪ ঘন্টার মধ্যেই অপহরণকারীদের থেকে ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত ৬ জনের মধ্যে ৪ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

দেখুন পুলিশের বক্তব্য

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement