Kharge On Economy: অর্থনীতির দুর্দশা নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের

অর্থনৈতিক দুর্দশার জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মল্লিকার্জুন খাড়গে

Photo Credits: PTI

দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। নিজের এক্স হ্যন্ডেল থেকে এই বিষয়ে একটি পোস্টও করেন তিনি।

যেখানে তিনি জানান, "নরেন্দ্র মোদী জি, আপনার সরকার ভারতের অর্থনীতিকে খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। বিনামূল্যে জিনিসপত্র প্রদান এবং গরীব মানুষের সঞ্চয় ধ্বংস করা আপনার একমাত্র লক্ষ্য। এটা কি সত্য নয় যে ২০১৯ সাল থেকে ঋণখেলাপিদের পাওনা প্রতিদিন ১০০ কোটি করে বেড়েই চলেছে। আপনার সরকার কি  ১৪.৫৬ লক্ষ কোটি টাকার এনপিএ বিগত ৯ অর্থনৈতিক বছরে  মকুব করে দেয়নি?।"

দিন প্রতিদিন অর্থনীতির খারাপ পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাঠাগড়ায় দাঁড় করিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement