Khan Sir Wedding Video: বিয়ে কবে করলেন? খান স্যারের রিসেপশনের অনুষ্ঠানে প্রশ্ন ছুঁড়লেন আরজেডি নেতা তেজস্বী, দেখুন ভিডিও

সোমবার বিহারের পাটনায় আয়োজিত হয়েছিল খান স্যারের জমজমাট রিসেপশনের অনুষ্ঠান। অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন রাজ্যের রাজনৈতিক নেতারাও।

Khan Sir Wedding Video (Photo Credits: X)

চুপিচুপি বিয়ে করেছেন জনপ্রিয় শিক্ষাবিদ এবং ইউটিউবার খান স্যার (Khan Sir)। বিয়ে একান্তে সারলেও জমকালো রিসেপশনের আয়োজন করেছিলেন তিনি। সোমবার বিহারের পাটনায় আয়োজিত হয়েছিল খান স্যারের জমজমাট রিসেপশনের অনুষ্ঠান। অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন রাজ্যের রাজনৈতিক নেতারাও। ছিলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, বিরোধীদলীয় নেতা রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav) সহ বিশিষ্ট রাজনীতিবিদরা। রিসেপশনের অনুষ্ঠান থেকে খান স্যার এবং তেজস্বী যাদবের কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে (Khan Sir Wedding Video)। সেখানে দেখা যাচ্ছে, আরজেডি নেতা শিক্ষাবিদকে জিজ্ঞাসা করছেন, 'বিয়ে কবে করলেন? জবাবে খান স্যার বলেন, সম্প্রতি ভারত-পাকিস্তানের যে সংঘাত চলছিল, সেই সময়েই'।

খান স্যারের রিসেপশনের ভিডিওঃ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement