Veena George: মহিলা ডাক্তারের খুনের শোকে কান্নায় গ্লিসারিনের ব্যবহার সিপিএমের মন্ত্রীর! অভিযোগ কংগ্রেসের

কর্তব্যরত অবস্থায় কেরলের হাসপাতালে খুন হন বন্দনা দাস (Vandana Das) নামের এক মহিলা ডাক্তার। কোট্টারাক্কারার তালুক হাসপাতালে সন্দীপ নামের এক রোগী কোনও কারণ ছাড়াই সার্জিক্যাল কাঁচি দিয়ে ডাক্তার বন্দনা দাসকে নিশৃংসভাবে খুন করে।

Veena George

কর্তব্যরত অবস্থায় কেরলের হাসপাতালে খুন হন বন্দনা দাস (Vandana Das) নামের এক মহিলা ডাক্তার। কোট্টারাক্কারার তালুক হাসপাতালে সন্দীপ নামের এক রোগী কোনও কারণ ছাড়াই সার্জিক্যাল কাঁচি দিয়ে ডাক্তার বন্দনা দাসকে নিশৃংসভাবে খুন করে। মহিলা সেই ডাক্তারের মৃত্যুর পর তাঁর পরিবারের সদস্য়দের সঙ্গে দেখা করতে গিয়ে শোকে কাঁদতে দেখা যায় কেরলের স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জ (Veena George)-কে।

কেরলের প্রধান বিরোধী দল কংগ্রেসের অভিযোগ, রাজ্যে সিপিএম সরকারের স্বাস্থ্যমন্ত্রী ভিনা সত্যি কাঁদেননি। সহানুভূতি আদায়ের জন্য চোখে গ্লিসারিন (Glycerine) ব্যবহার করে জল আনেন তিনি। স্বাস্থ্যমন্ত্রীকে চোখে গ্লিসারিন ব্যবহার করতে দেখেন এক ব্যক্তি। এমন দাবি কংগ্রেসের নেতাদের।

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement