Kerala: তফসিলি জাতির দাবি করে ভুল তথ্য, বিধায়ক পদ বাতিল কেরলের সিপিএম বিধায়ক এ রাজার

কেরলের ইদুক্কি কেন্দ্রটি সংরক্ষিত তফসিলি প্রার্থীদের জন্য সংরক্ষিত। ২০২১ বিধানসভা নির্বাচনে সেই কেন্দ্র থেকেই জিতে বিধায়ক হন সিপিআইএম নেতা এ রাজা।

Representative Image( credit-IANS)

কেরলের ইদুক্কির দেবিকুলাম বিধানসভা কেন্দ্রটি সংরক্ষিত তফসিলি প্রার্থীদের জন্য সংরক্ষিত। ২০২১ বিধানসভা নির্বাচনে সেই কেন্দ্র থেকেই জিতে বিধায়ক হন সিপিআইএম নেতা এ রাজা। কিন্তু রাজা তফলিসি জাতিভুক্ত নন দাবি করে আদালতে মামলা করেন বিরোধীরা। সেই মামলায় প্রমাণিত হল দেবিকুলাম বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) বিধায়ক তাঁর জাতি নিয়ে ভুল তথ্য দিয়েছেন।

আর তাই কেরল হাইকোর্টে এ রাজার বিধায়ক পদ খারিজ করা হল। সিপিআই (এম) শাসিত রাজ্যে এবার এই কেন্দ্রে ফের উপনির্বাচন হবে।

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement