Kerala Blast: কেরলের প্রার্থনা সভায় বিস্ফোরণে NIA তদন্তের নির্দেশ, টিফিন বক্সে লুকনো ছিল বিস্ফোরক
কেরলের এর্নাকুলামে ভিড়ে ঠাসা কনভেনশন সেন্টরে প্রার্থনাসভায় বিস্ফোরণ কাণ্ডকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন।
কেরলের এর্নাকুলামে ভিড়ে ঠাসা কনভেনশন সেন্টরে প্রার্থনাসভায় বিস্ফোরণ কাণ্ডকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন। এই বিস্ফোরণ একজনের মৃত্যুর পাশাপাশি কমপক্ষে ৩৬ জনের আহত হওয়ার খবর মিলেছে। কনভেনশন সেন্টরে প্রার্থনাসভায় উপস্থিত এক ব্যক্তির ব্যাগে থাকা টিফিন বক্সের মধ্যে বিস্ফোরক লুকনো ছিল বলে প্রাথমিক তদন্তে প্রকাশ। নাশকতার ছক বলেই মনে করা হচ্ছে।
এদিকে, এই বিস্ফোরণের তদন্তে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করল কেরল সরকার। তারপরই কেরল বিস্ফোরণের তদন্তভার NIA-র হাতে দিল কেন্দ্র সরকার। বিস্ফোরণের খবর পাওয়ার পরই মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
দেখুন ভিডিয়ো
Advertisement
সম্পর্কিত খবর
Tamil Language: সুপ্রিম কোর্টে তামিলকে সরকারি ভাষা ঘোষণার দাবিতে সরব মুখ্যমন্ত্রী স্ট্যালিন
Gujrat Former CM Vijay Rupani Last Rites: আজ রাজকোটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির শেষকৃত্য, রাজ্যজুড়ে একদিনের রাষ্ট্রীয় শোকপালন
Vijay Rupani: বিমান দুর্ঘটনার তিন দিন পর শনাক্ত বিজয় রূপাণীর ঝলসানো দেহ, DNA পরীক্ষায় আরও ৩২ জনকে চেনা গেল
Air India Flight Crash: বিমান দুর্ঘটনায় নিহত বিজয় রূপানির পরিবারের সঙ্গে কথা বললেন মল্লিকার্জুন খাড়গে
Advertisement
Advertisement
Advertisement