Kashmir's first multiplex: ৩০ বছরের অপেক্ষার অবসান, মঙ্গলবার শ্রীনগরে খুলে গেল প্রথম মাল্টিপ্লেক্স

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা দক্ষিণ কাশ্মীরে দুই মাল্টিপ্লেক্সের উদ্বোধন করলেন, একটি পুলওয়ামা এবং অপরটি শোপিয়ান জেলায় অবস্থিত

Photo Credit_Twitter

৩০ বছরের অপেক্ষার অবসান। মঙ্গলবার শ্রীনগরে খুলে গেল প্রথম মাল্টিপ্লেক্স। জেলা প্রশাসনের সহযোগিতায় এই মাল্টিপ্লেক্স তৈরি করা হয়েছে। ১৯৮০ দশকের শেষের দিকে সন্ত্রাসবাদী সংগঠনের হুমকিতে বন্ধ হয়েছিল বড়পর্দার বিনোদন। এবার ভূস্বর্গেও বড়পর্দার হাত ধরে ছন্দে ফিরল সিনেমা।জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা দক্ষিণ কাশ্মীরে দুই মাল্টিপ্লেক্সের উদ্বোধন করলেন, একটি পুলওয়ামা এবং অপরটি শোপিয়ান জেলায় অবস্থিত।সকলের উদ্দেশে এদিন লেফটেন্যান্ট গভর্নর বলেন, “আজ জম্মু ও কাশ্মীরের জন্য একটি ঐতিহাসিক দিন। পুলওয়ামা এবং শোপিয়ানের মাল্টিপ্লেক্সগুলি সিনেমা স্ক্রীনিং, বিনোদন প্রদান করবে।”এদিন বিপুল সংখ্যক মানুষ এই মুহূর্তে সাক্ষী থাকতে উপস্থিত হয়েছিলেন মাল্টিপ্লেক্স পরিদর্শনে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement