Karnataka: বেঙ্গালুরুতে শেষকৃত্য সম্পন্ন সুচেতা শেঠের ৪ বছরের শিশুর

কর্ণাটকের চিত্রদুর্গ থেকে তাকে গ্রেফতার করে গোয়া পুলিশ

Suchana Seth (Photo Credits: X)

শেষকৃত্য সম্পন্ন হল সুচেতা সেঠের ৪ বছরের শিশুর। বেঙ্গালুরুর হরিশচন্দ্র ঘাটে সম্পন্ন হয়  শেষকৃত্য সম্পন্ন হয় শিশুটির।  মাইন্ড ফুল এই আই ল্যাব নামের একটি স্টার্টআপ সংস্থার সিইও হলেন এই সুচেতা শেঠ (Sucheta Seth)। যার বিরুদ্ধে নিজের ছেলেকেই মেরে ফেলার অভিযোগ উঠেছে। কি কারণে মারা হয়েছে সে বিষয়ে এখও জানা যায়নি। তবে কর্ণাটকের চিত্রদুর্গ থেকে গোয়া পুলিশ তাকে গ্রেফতার করেছে। খুনের বিষয়ে চলছে জিজ্ঞাসাবাদ।

গোয়ায় একটি হোটেলে ছেলেকে খুন করা বলে অভিযোগ ওঠে সুচেতা শেঠের বিরুদ্ধে।হোটেলে খুন করার পর গাড়ি করে বেঙ্গালুরু আসার প্ল্যান ছিল সুচেতার।তবে তার মধ্যেই ধরা পড়ে যান তিনি। হোটেলের মধ্যেই রক্তের দাগ দেখে সন্দেহ হওয়ায় হোটেল কর্তৃপক্ষের তরফে ফোন করা হয় পুলিশকে। তারপর পুলিশের তরফে গ্রেফতার করা হয় সুচেতা শেঠকে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement