Karnataka : কর্ণাটকের শিবামগায় গাড়ির শোরুমে আগুন, ভস্মীভূত ৬ টি গাড়ি

৪ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসা হয়

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

কর্ণাটকে গাড়ির শোরুমে আগুন। যার জেরে ভস্মীভূত ৬ টি গাড়ি। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের শিবামোগায়। শুক্রবার রাতে আগুন লাগার ঘটনাটি ঘটে। দমকল সূত্রে জানা গিয়েছে ঘটনাটি রাত ১০ টার সময় ঘটে।

আগুন লাগার পরেই ঘটনাস্থলে পৌছে যায় দমকলের ৪ টি ইঞ্জিন এবং আগুন নেভানোর কাজ শুরু করে। ঘটনার জেরে কারোর আহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি। ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement