Karnataka: বিরোধী ঐক্য সম্মেলনের আগে নীতিশ কুমারকে নিয়ে বিতর্কিত পোস্টার বেঙ্গালুরুতে

বিরোধী ঐক্য সম্মেলনের আগে নীতিশ কুমারকে নিয়ে বিতর্কিত পোস্টার বেঙ্গালুরুতে

Photo Credit ANI

বিজেপিকে রুখতে একত্রিত বিরোধী। তাই বেঙ্গালুরুতে হতে চলেছে বিরোধী ঐক্য সম্মেলন। তবে তার আগেই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে নিয়ে বেশ কিছু পোস্টারে ছেয়ে গেল বেঙ্গালুরুর রাজপথ। পোস্টারের ওপর নজর রাখলে দেখা যাবে একটি ব্রিজের ছবি। যা সুলতানগঞ্জ ব্রিজ নামে পরিচিত।

বেঙ্গালুরুর চালুক্য সার্কেলে সেই ছবির সঙ্গে লেখা রয়েছে ব্রিজটি নির্মাণকার্যের মধ্যেই ভেঙে যাওয়ার সময়সূচী।সঙ্গে বড় অক্ষরে লেখা রয়েছে 'দ্য আনস্টেবেল প্রাইম মিনিস্টারিয়াল কনটেন্ডার'।

বিরোধী ঐক্যের দিনে বেঙ্গালুরুর রাস্তায় এমন ছবি কার্যত অস্বস্তিতে ফেলেছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement