Karnataka Hit And Run: দ্রুতগতির গাড়ির ধাক্কায় হাওয়ায় উড়লেন মহিলা, মর্মান্তিক মৃত্যুর সিসিটিভি ফুটেজ দেখুন
ধাক্কার তীব্রতা এতই সাংঘাতিক ছিল যে মহিলা হাওয়ায় উড়ে গিয়ে কয়েক হাত দূরে রাস্তায় ছিটকে পড়েন। মহিলাকে ধাক্কা দিয়ে সোজা বেরিয়ে যায় গাড়িটি। গতি কমেনি সামান্যও।
রাস্তা পার করতে গিয়ে বেঘোরে মৃত্যু। কর্ণাটকের (Karnataka) চিত্রদুর্গে হাইওয়েতে দ্রুতগামী গাড়ির ধাক্কায় বলি এক মহিলা। দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। ৩০ সেকেন্ডের সিসিটিভি ক্লিপিংয়ে দেখা যাচ্ছে, রাতের বেলা একসঙ্গে চারজন (দুই মহিলা এবং দুই শিশু) হাইওয়ে পার হওয়ার চেষ্টা করছিলেন। একটি গাড়ি ব্যাপক গতিতে ছুটে আসছিল। চারজনের মধ্যে একেবারে সামনে যে মহিলা ছিলেন তাঁকে সজোরে ধাক্কা মারে দ্রুত গতির গাড়ি। ধাক্কার তীব্রতা এতই সাংঘাতিক ছিল যে মহিলা হাওয়ায় উড়ে গিয়ে কয়েক হাত দূরে রাস্তায় ছিটকে পড়েন। মহিলাকে ধাক্কা দিয়ে সোজা বেরিয়ে যায় গাড়িটি। গতি কমেনি সামান্যও। দুর্ঘটনাস্থলে মৃত্যু হয়েছে মহিলার। অন্য মহিলা এবং এক শিশু একটুর জন্যে বেঁচে গিয়েছেন।
গাড়ির ধাক্কায় হাওয়ায় উড়লেন মহিলা, মৃত্যুঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Advertisement
Advertisement
Advertisement