DK Shivakumar OOPS Moment: সাইকেল নিয়ে কেরামতি, নামতে গিয়ে বিধানসভার সিঁড়িতে হুড়মুড়িয়ে পড়লেন উপ-মুখ্যমন্ত্রী শিবকুমার, দেখুন ভাইরাল ভিডিও
সাইকেলে চেপে রওনা দেন বিধান সৌধের উদ্দেশ্যে। বিধানসভা পৌঁছে সাইকেল থেকে নামার সময়েই ঘটল বিপত্তি। সিঁড়িতে ধপাস করে পড়ে যান উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। তাঁকে তড়িঘড়ি তুলে ধরেন তাঁর নিরাপত্তারক্ষীরা।
সাইকেল নিয়ে হুমড়ি খেয়ে পড়লেন উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার (DK Shivakumar)। মঙ্গলবার বেঙ্গালুরুতে কর্ণাটকের (Karnataka) বিধানসভা ভবনের বাইরে সাইকেল থেকে নামার সময়ে আচমকাই পড়ে যান তিনি। নিরাপত্তারক্ষীরা টেনে তোলেন উপ-মুখ্যমন্ত্রীকে। বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের একটি অনুষ্ঠানে শিবকুমার সাইকেল চালাতে গিয়েই বিপত্তি ঘটান। ৫ জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস। সেই অনুষ্ঠান মঙ্গলবার বেঙ্গালুরুতে (Bengaluru) অনুষ্ঠিত হয়েছে। ইকো-ওয়াকে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ডি কে শিবকুমার। অনুষ্ঠানে সূচনা করেন উপ-মুখ্যমন্ত্রী। এরপর তিনি সাইকেলে চেপে রওনা দেন বিধান সৌধের উদ্দেশ্যে। বিধানসভা পৌঁছে সাইকেল থেকে নামার সময়েই ঘটল বিপত্তি। সিঁড়িতে ধপাস করে পড়ে যান উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। তাঁকে তড়িঘড়ি তুলে ধরেন তাঁর নিরাপত্তারক্ষীরা।