Siddaramaiah Slap Gesture At Cop Video: জনসভা চলাকালীন ভরা মঞ্চে পুলিশ অফিসারকে চড় মারতে উদ্যত হলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড়
মাইকের সামনে দাঁড়িয়ে বক্তৃতার সময়ে আচমকাই চটে যান মুখ্যমন্ত্রী। সমাবেশে উপস্থিত এক পুলিশ অফিসারকে চিৎকার করে মঞ্চে ডাকেন। তাঁর দিকে হাত উঁচিয়ে চড় মারতে উদ্যত হন মুখ্যমন্ত্রী।
জনসভা চলাকালীন মঞ্চে দাঁড়িয়ে মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী। কর্তব্যরত পুলিশ অফিসারকে ডেকে চড় মারতে উদ্যত হলেন। ভরা মঞ্চে কংগ্রেস মুখ্যমন্ত্রীর কাণ্ড হু-হু করে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সোমবার বেলাগাভিতে কংগ্রেসের (Congress) একটি জনসভায় হাজির ছিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah)। মাইকের সামনে দাঁড়িয়ে বক্তৃতার সময়ে আচমকাই চটে যান মুখ্যমন্ত্রী। সমাবেশে উপস্থিত এক পুলিশ অফিসারকে চিৎকার করে মঞ্চে ডাকেন। তাঁর দিকে হাত উঁচিয়ে চড় মারতে উদ্যত হন মুখ্যমন্ত্রী। ভরা সমাবেশে চারিদিকে ক্যামেরা। প্রতিটা ক্যামেরাতেই মুখ্যমন্ত্রীর কাণ্ড রেকর্ড হয়েছে।বকর্তব্যরত পুলিশ অফিসারের সঙ্গে একজন মুখ্যমন্ত্রীর এমন অভব্য আচরণের নিন্দা করছে নেটবাসী। বিরোধীদের ক্ষোভের মুখেও পড়েছেন সিদ্দারামাইয়া।
ভরা সভায় পুলিশ অফিসারকে চড় মারতে উদ্যত হলেন মুখ্যমন্ত্রীঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Tamil Language: সুপ্রিম কোর্টে তামিলকে সরকারি ভাষা ঘোষণার দাবিতে সরব মুখ্যমন্ত্রী স্ট্যালিন
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Advertisement
Advertisement
Advertisement