Karnataka : বেঙ্গালুরু মুম্বই জাতীয় সড়কের গাড়ি দুর্ঘটনা, মৃত ৪

ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে

Road Accident

গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারাল ৪ জন। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের কুন্ডগোল এলাকায় বেঙ্গালুরু মুম্বই জাতীয় সড়কের ওপর। জানা গেছে দুটি গাড়ি এবং একটি লরির সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কা মারার পর ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজনকে ধাক্কা মারে। লরিটি চালকটিকে গ্রেফতার করা হয়েছে।

আহতদের দেখতে স্থানীয় হাসপাতালে পৌছেছেন স্টেট লেবার এবং ডিসট্রিক্ট ইন চার্জ মিনিস্টার সন্তোষ লাড। কুয়াশার কারণে এই ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement