Karnataka : দলিত হওয়ায় যুবককে হেনস্থার অভিযোগ কর্ণাটকে, হাসপাতালে ভর্তি যুবক

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

প্রতীকী ছবি

এক দলিতকে হেনস্থার অভিযোগ উঠল কর্ণাটকে। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের চিকামাগালুরু জেলার গেরামারাডি গ্রামে। ঘটনার জেরে ওই দলিত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে,  জেসিবি নিয়ে কাজের উদ্দেশ্যে গোল্লারা কেলি এলাকায় যায় ওই যুবক। স্থানীয়রা তার পরিচয় জানতে পেরে হেনস্থা করে।দলিত সম্প্রদায়ের লোক হওয়ায় তাকে হেনস্থা করা হয় বলে এমনই অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement