Karnataka Election 2023: কর্ণাটকে বিজেপির হার নিয়ে মুখ খুললেন প্রাক্তন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই

লোকসভার ভোটকে সামনে রেখে আরও বেশি আসন নিয়ে আসার কথা জানালেন বোম্বাই

Photo Credits: FB

কর্ণাটকে বিধানসভা নির্বাচনে হারের পর মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। তিনি জানান, 'এটা খুবই দুঃখজনক ফলাফল, আমি এই হারকে চ্যালেঞ্জ হিসেবে নিলাম, লোকসভা নির্বাচনে আমরা আরও বেশি আসন নিয়ে আসার চেষ্টা করব।'

কর্ণাটকে বিধানসভা নির্বাচনে বিজয়ের আশায় প্রত্যেক দলই তাদের সেরাটা দিয়েছিল। তবে বিভাজনের রাজনীতিকে বোধ হয় ভাল চোখে নেয়নি কর্ণাটকের মানুষ।যার ফলাফল হিসেবে নির্বাচনে বিপুল জয়লাভ কংগ্রেসের।

প্রচারের ক্ষেত্রে দেশের অন্যন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের পাশাপাশি নরেন্দ্র মোদীকেও নিয়ে আসা হয়েছিল। বিতর্ক উঠেছিল বজরং দলের ওপর নিষেধাজ্ঞা চাপানো নিয়েও। তবে সেব সবিতর্ক সরিয়ে রেখে কংগ্রেসেই আস্থা রাখল কর্ণাটকবাসী।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement