Kanpur: ৫ বছরের শিশুকে তুলে নিয়ে গেল কুকুর, শাস্তিতে যোগী রাজ্যে বুলডোজারে ভাঙা হল মাংসের দোকান

কুকুরের কামড়ে শিশু মৃত্যু নিয়ে প্রশাসন এই নিয়ে নড়চড়ে বসে। কানপুরের বিজেপি মেয়র প্রমিলা পান্ডে ঘটনাস্থলের কাছের অন্তত ১২টি মাছ ও মাংসের দোকান বুলডোডার দিয়ে ভাঙার নির্দেশ দেন।

Photo Credits: ANI

যোগী আদিত্যনাথের রাজ্যে বুলডোজার শাস্তির নয়া রূপ। কানপুরে গতকাল ফুটপাথে শুয়ে থাকা পাঁচ বছরের ঘুমন্ত এক কন্যা শিশুকে কুকুরে তুলে নিয়ে যায়। এরপর সেই শিশুটি কুকুরের কামড়ে মারা যায়।

কুকুরের কামড়ে শিশু মৃত্যু নিয়ে প্রশাসন এই নিয়ে নড়চড়ে বসে। কানপুরের বিজেপি মেয়র প্রমিলা পান্ডে ঘটনাস্থলের কাছের অন্তত ১২টি মাছ ও মাংসের দোকান বুলডোডার দিয়ে ভাঙার নির্দেশ দেন। পুলিশ, প্রশাসনের কর্তারা সেইমত কানপুরের সেই অঞ্চলের অন্তত ডজনখানেক মাছ-মাংসের দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেন। কারণ হিসেবে যোগী রাজ্যের বিজেপি মেয়র বলেন, এখানে কুকুরগুলো মাছ-মাংসের দোকানের জন্য হিংস্র হয়ে পড়ছে। তাই সেগুলি গুড়িয়ে দেওয়া হল।

দেখুন ভিডিয়ো

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement