Jyoti Malhotra: আরও ১৪ দিনের জেল হেফাজতে পাক গুপ্তচর অভিযোগে গ্রেফতার হওয়া ইউটিউবার জ্যোতি মালহোত্রা

৪ দিনের পুলিশি হেফাজতের মেয়াদ শেষের পর সোমবার হরিয়ানার হিসার আদালতে তোলা হয় জ্যোতিকে। বিচারপতি আরও ১৪ দিনের জন্যে ইউটিউবারকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Jyoti Malhotra (Photo Credits: X)

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হওয়া ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে (Jyoti Malhotra) আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। ৪ দিনের পুলিশি হেফাজতের মেয়াদ শেষের পর সোমবার হরিয়ানার হিসার আদালতে তোলা হয় জ্যোতিকে। বিচারপতি আরও ১৪ দিনের জন্যে ইউটিউবারকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পাক গুপ্তচরবৃত্তির অভিযোগে গত ১৭ মে হরিয়ানার হিসার থেকে গ্রেফতার হন জ্যোতি। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআউ (ISI) আধিকারিক এবং এজেন্টদের সঙ্গে জ্যোতির যোগাযোগের একাধিক তথ্য প্রমাণ হাতে এসেছে পুলিশের। পাকিস্তানের একটি গুপ্তচর নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া ১২ জনের মধ্যে রয়েছেন হরিয়ানাবাসী এই ইউটিউবার।

আরও ১৪ দিনের জেল জ্যোতিকেঃ

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement