Joshimath Sinking: যোশীমঠ 'ডুবছে', হোটেল ভাঙার সময় শুরু প্রতিবাদ

Joshimath Protest (Photo Credit: ANI/Twitter)

যোশীমঠ (Joshimath) ডুবছে। অবৈধ নির্মাণ, বহুল খননের জেরে যোশীমঠে যখন একের পর এক বাড়িতে ফাটল ধরতে শুরু করেছে, সেই সময় সেখান থেকে সাধারণ মানুষকে সরানোর কাজ শুরু করেছে প্রশাসন। এসবের মধ্যে এবার যোশীমঠে প্রতিবাদ শুরু করলেন সাধারণ মানুষের একাংশ। যোশীমঠে মালারি ইন নামে যখন একটি হোটেল ভাঙার কাজ শুরু হয়, সেই সময় প্রতিবাদ করেন সেখানকার মালিক ঠাকুর সিং রানা প্রতিবাদ করেন। ঠাকুর সিং রানা বলেন, হোটেল ভাঙা হচ্ছে, তার প্রতিবাদ তিনি করছেন না। কিন্তু সরকার থেকে যাতে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করে যাতে হোটেল ভাঙা হয়, সেই দাবি তাঁরা করছেন বলে জানান ঠাকুর সিং রানা।

আরও পড়ুন: Joshimath Sinking: যোশীমঠে ফাটল অব্যাহত, চোখের সামনে নিজেদের ঘরের অবস্থা দেখে হতাশায় স্থানীয় বাসিন্দারা (দেখুন ভিডিও)

হিমালয়ের কোলের ছোট্ট গ্রাম যোশীমঠ ছেড়ে যখন একের পর এক মানুষ অন্যত্র সরছেন, সেই সময় অনেকই চোখের জল ধরে রাখতে পারেননি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement