Joshimath Sinking: 'ডুবন্ত' যোশীমঠের ৬৫-৭০% মানুষ নিরাপদ, দাবি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর

Joshimath Sinking (Photo Credit: ANI)

যোশীমঠ (Joshimath) নিয়ে আশঙ্কা ছড়িয়েছে প্রায় গোটা দেশ জুড়ে। যোশীমঠে ৭০০-র বেশি বাড়িতে ফাটল ধরেছে বলে খবর প্রকাশ্যে আসে, তারপর কার্যত আশারবাণী শোনালেন উত্তরাখণ্ডের (Uttarakhand) মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলেন, যোশীমঠের ৬৫-৭০ শতাংশ মানুষ নিরাপদে রয়েছেন। পাশাপাশি আগামী ৪ মাসের মধ্যে ফের চারধাম যাত্রা শুরু হবে বলে জানান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। এসবের পাশাপাশি যোশীমঠ নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যের সঙ্গে সব সময় যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান পুস্কর সিং ধামি।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement