JNU Student Union Elections: জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু, ফলাফল কবে জেনে নিন
এই বছরের নির্বাচনে চতুর্মুখী প্রতিযোগিতা দেখা যাচ্ছে...
নয়াদিল্লি: জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (JNU) ছাত্র সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে শুক্রবার সকাল থেকে। দুটি অধিবেশনে ভোটগ্রহণ (Election) অনুষ্ঠিত হচ্ছে, ৭,৯০৬ জন শিক্ষার্থী ভোটদানের যোগ্য, এর মধ্যে ৪৩ শতাংশ মহিলা। এই বছরের নির্বাচনে চতুর্মুখী প্রতিযোগিতা দেখা যাচ্ছে যেখানে সভাপতি পদের জন্য ১৩ জন, সহ-সভাপতি পদে পাঁচজন, সাধারণ সম্পাদক পদে ছয়জন এবং যুগ্ম সম্পাদক পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৭ এপ্রিল থেকে ২৮ এপ্রিল সন্ধ্যার মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের (Student Union Elections) ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: Neeraj Chopra: আর্শাদকে নিয়ে নোংরা আক্রমণ, কুৎসার যোগ্য জবাব দিলেন নীরজ চোপড়া
চার বছর পর ২০২৪ সালের মার্চ মাসে অনুষ্ঠিত নির্বাচনে ইউনাইটেড লেফট চারটি কেন্দ্রীয় প্যানেল পদের মধ্যে তিনটিতে জয়লাভ করে, যেখানে বিরসা আম্বেদকর ফুলে স্টুডেন্টস অ্যাসোসিয়েশন একটিতে জেতে। এই বছর জোট পুনর্গঠিত হয়েছে এবং ক্যাম্পাসে নতুন উদ্যম লক্ষ্য করা যাচ্ছে।