Neeraj Chopra: আর্শাদকে নিয়ে নোংরা আক্রমণ, কুৎসার যোগ্য জবাব দিলেন নীরজ চোপড়া

সোশ্যাল মিডিয়া পোস্টে নীরজ লিখলেন, "আমি সাধারণত কম কথার মানুষ। কিন্তু আমায় ও আমার পরিবারকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, তা দেখে আমি মুখ খুলতে বাধ্য হলাম।

Neeraj Chopra: আর্শাদকে নিয়ে নোংরা আক্রমণ, কুৎসার যোগ্য জবাব দিলেন নীরজ চোপড়া
Neeraj Chopra (Photo Credit: @Neeraj_chopra1/ X)

Neeraj Chopra, Arshad Nadeem: সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চলা কুৎসার যোগ্য জবাব দিলেন অলিম্পিকে সোনা সহ জোড়া পদক জয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। একটা কথা পরিষ্কারভাবে জানাতে চাই, পহেলগাঁও হামলার দু'দিন আগে আমি আর্শাদ-কে আমার টুর্নামেন্টে খেলার জন্য আমন্ত্রণ জানিয়ে ছিলাম। আর সেই আমন্ত্রণটা ছিল একজন খেলোয়াড়ের আরেকজন খেলোয়াড়কে আমন্ত্রণ। কিন্তু এখন আর্শাদকে আমন্ত্রণ জানানোর কোনও প্রশ্নই নেই। আমার কাছে আমার দেশের স্বার্থ সবার আগে। যেভাবে সাধারণ মানুষের ওপর হামলা হল, সেটা দেখে আমার হৃদয় ভেঙে গিয়েছে। আমি আমার বাকি দেশবাসীর মতোই ব্যথিত ও ক্ষুব্ধ। আমার দেশ এর যোগ্য জবাব দিয়ে আমাদের শক্তি দেখাবে এবং বিচার দেওয়া হবে এটা নিয়ে আত্মবিশ্বাসী।"

এরপর নীরজ হতাশা প্রকাশ করে বলেন, " আমি অনেক বছর ধরে দেশকে প্রতিনিধিত্ব করেছি, কিন্তু যেভাবে আমার সততাকে নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তা দেখে হতাশ হয়েছি। কোনও যুক্তিগ্রাহ্য কারণ ছাড়া যেভাবে আমায় ও আমার পরিবারকে আক্রমণ করা হচ্ছে তা দেখে কষ্ট পাচ্ছি। আমরা সাধারণ মানুষ দয়া করে আমাদের অন্য কিছুর মধ্যে টেনে নিয়ে যাবেন না। মিডিয়ার একটা অংশে নানা রকম মিথ্যা গল্প প্রচার করা হচ্ছে। কিন্তু আমি মুখ খুলছি না বলে সেগুলো সত্যি হয়ে যাচ্ছে না।

দেখুন কীভাবে জবাব দিলেন নীরজ চোপড়া

পহেলগাঁও হামলার আগে বেঙ্গালুরতে তার নামে আয়োজিত এক চ্যাম্পিয়ন্সশিপে প্যারিস অলিম্পিকে সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিমকে আমন্ত্রণ জানিয়ে ছিলেন অলিম্পিকে জোড়া পদকজয়ী ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। পহেলগাঁও হামলার পর অলিম্পিকের ইতিহাসে ব্যক্তিগত বিভাগে প্রথম সোনাজয়ী আর্শাদ জানিয়েছিলেন, নীরজ তাকে ভারতে এসি ক্লাসিক টুর্নামেন্ট খেলতে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু তিনি এক অন্য টুর্নামেন্টের প্রস্তুতিতে ব্যস্ত থাকায় ভারতে যেতে পারছেন না। আর্শাদের এই কথা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নীরজ ও তার পরিবারকে আক্রমণ করে নানা পোস্ট করা শুরু হয়।

(The above story first appeared on LatestLY on Apr 25, 2025 10:23 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).