Jharkhand : মানহানি মামলা, ঝাড়খন্ড আদালতে খারিজ রাহুল গান্ধীর পিটিশন

ঝাড়খন্ড আদালতে খারিজ রাহুল গান্ধীর আবেদন

Rahul Gandhi (Photo Credit: ANI/Twitter)

ঝাড়খন্ড আদালতে খারিজ করা হল রাহুল গান্ধীর (Rahul Gandhi) পিটিশন। রাহুলের বিরুদ্ধে ওঠা মামলা নস্যাৎ করার আবেদন জানিয়ে পিটিশন করা হয়। কিন্তু সেই পিটিশন খারিজ করে দিয়েছে ঝাড়খন্ড আদালত।

নবীন ঝা নামের এক বিজেপি কর্মী রাহুল গান্ধীর বিরুদ্ধে ২০১৯ সালে  মামলা দায়ের করেন। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অবমাননামূলক মন্তব্যের জন্য।

ঝাড়খন্ড হাইকোর্টের বিচারপতি অম্বুজা নাথ বুধবারই খারিজ করে দিয়েছেন রাহুল গান্ধীর এই আবেদন। কিন্তু সেই আদেশনামা আপলোড করা হয় শুক্রবার।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement