Jharkhand: ১২টি আম বিক্রি করে লাখোপতি নাবালিকা, অনলাইন ক্লাসের জন্য কিনল স্মার্টফোন

শেষমেশ আম বিক্রি করে স্মার্টফোন কেনার টাকা জোগাড় করে ফেলল বছর ১১-র তুলসী কুমারী৷ মুম্বইয়ের এক বাসিন্দাকে সে ১২টি আম বিক্রি করে ১ লক্ষ ২০ হাজার টাকা উপার্জন করেছে৷

স্মার্টফোন হাতে তুলসী কুমারী (Photo Credits: ANI)

করোনার তাড়ণায় সবথেকে বেহাল দারিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষরা৷ লকডাউনে রোজগার বন্ধ হয়েছে৷ সরকারি সহযোগিতে দিন গুজরান সম্ভব নয়৷ তার উপরে ছেলেমেয়েদের অলনাইন ক্লাস, যাদের খাওয়াই জোটে না ঠিকমতো তাদের কাছে স্মার্টফোন বিলাসিতার সামগ্রী৷ এদিকে পড়াশনা তো করতেই হবে৷ শেষমেশ আম বিক্রি করে স্মার্টফোন কেনার টাকা জোগাড় করে ফেলল বছর ১১-র তুলসী কুমারী৷ মুম্বইয়ের এক বাসিন্দাকে সে ১২টি আম বিক্রি করে ১ লক্ষ ২০ হাজার টাকা উপার্জন করেছে৷ নাবালিকার পড়াশোনার প্রতি দৃঢ় আগ্রহ দেখেই তিনি আম প্রতি ১০ হাজার টাকা দেন৷  মেয়ের পড়ার সমস্যা এভাবে মিটে যাওয়ায় স্বস্তিত তুলসীর মা৷ 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement