Jharkhand Assembly Elections 2024: ঝাড়খণ্ডে আজ থেকে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করছেন প্রধানমন্ত্রী, গাড়োয়া ও চাইবাসায় করবেন জনসভা
ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ প্রার্থীদের সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদী আজ ঝাড়খণ্ডে দুটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন। ঝাড়খণ্ড বিজেপির সভাপতি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি জানিয়েছেন, প্রধানমন্ত্রী সকাল ১১.৩০ টায় গাড়োয়ায় প্রথম জনসভায় ভাষণ দেবেন এবং অন্যটি চাইবাসায় বিকেল ৩টার দিকে। রাজ্যে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ারপর এটিই হবে ঝাড়খণ্ডে প্রধানমন্ত্রীর প্রথম নির্বাচনী সমাবেশ। রাজ্যের ৮১-সদস্যের বিধানসভার নির্বাচন এবার হবে দুই দফায়। আগামী ১৩ ও ২০ নভেম্বর ভোট হওয়ার কথা। কাশ্মীর এর ফলাফল আশাপ্রদ না হওয়ায় এবার ভারতীয় জনতা পার্টির নজর পূর্বের এই রাজ্যে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement