Coal Mine Collapse In Jharkhand: ধানবাদের কয়লা খনিতে ধস, মৃত ৩, বহু মানুষের আটকের আশঙ্কা
ভয়াবহ ঘটনা ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের ধানবাদের একটি বেআইনি কয়লা খনিতে আচমকা অঘটন ঘটে শুক্রবার। যার জেরে পরপর ৩জনের মৃত্যুর খবর মিলেছে। পাশাপাশি ধানবাদের ওই কয়লা খনিতে বহু মানুষ আটকে রয়েছেন বলে অনুমান করা হচ্ছে। ধানবাদের এসএসপি সঞ্জীব কুমার জানান, বিসিসিএলের একটি খনিতে ধস নেমেছে। ধস নামার পর সংশ্লিষ্ট জায়গা থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি যে কজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে,তা দেখা হচ্ছে খতিয়ে। সেই সঙ্গে বিসিসিএলের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। বিসিসসিএলের রিপোর্ট এলে তবেই এ বিষয়ে পদক্ষেপ করা হবে বলে জানান ধানবাদের এসএসপি।
Advertisement
সম্পর্কিত খবর
International Day for Mine Awareness and Assistance : আজ আন্তর্জাতিক খনি বিষয় সচেতনতা ও সহায়তা দিবস। এই দিনটির বিশেষ গুরুত্ব কেন জেনে নিন।
Russian Journalist Killed: ইউক্রেন সীমান্ত থেকে লাইভ দিচ্ছিলেন, হঠাৎ প্রবল বিস্ফোরণ, মৃত্যু রুশ সাংবাদিকের
Jamuria: জামুরিয়ায় খোলামুখ খনিতে কয়লা সংগ্রহ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, ক্ষতিপূরণের দাবি স্থানীয়দের
Assam Coal Mine: অসমের কয়লা খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে ভারতীয় সেনাবাহিনী
Advertisement
Advertisement
Advertisement