JDU Spokesperson Resigned : জেডিইউ থেকে ইস্তফা ডঃ সুশীল কুমারের

জেডিইউয়ের মুখপত্র হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন তিনি

Photo Wikipedia

রাম মন্দিরের উদ্বোধনের দিনেই পদত্যাগ করলেন জেডিইউয়ের মুখপত্র ডঃ সুশীল কুমার সিং। জেডিইউয়ের মুখপত্র হিসেবে দায়িত্বে ছিলেন তিনি। ৭ জানুয়ারী সেই পদ থেকে ইস্তফা দেন সুশীল কুমার সিং।

তবে এতদিন দলে থাকলেও এবার দল থেকেই সরলেন তিনি। দলের রাজ্য সভাপতি উমেশ কুশওয়াহাকে নিজের পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় নিজের পদত্যাগ পত্রের ছবি দিয়ে তিনিন সেখেন"আজ পুরো দেশ রাম হয়ে গিয়েছে। প্রত্যেকেই জয় শ্রী রাম মন্ত্র উচ্চারন করছেন। সমাজের সমস্ত ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। রামের অনুমতিতে আমি দলের প্রাথমিক পদ থেকে পদত্যাগ করেছি।"

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement