HD Deve Gowda: শারীরিক অসুস্থতার কারণে মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে আসছেন না প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি দেবেগৌড়া

HD Devegowda

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও তাঁর নয়া মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা এনডিএ শরিক দলের সমস্ত নেতানেত্রীদের। থাকছেন বাংলাদেশ, মালদ্বীপ, মরিশাস, নেপাল ও ভুটানের রাষ্ট্রনেতারাও। এই বিশেষ দিনে উপস্থিত থাকবেন না দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি দেবেগৌড়া (HD Deve Gowd)। জানা যাচ্ছ, শারীরিক অসুস্থতার কারণেই অনুপস্থিত থাকবেন জনতা দল (সেকুলার)-এর সুপ্রিমো। যদিও তাঁর থাকছেন ছেলে এইচ.ডি কুমারস্বামী। এদিন সকালে মোদীর বাসভবনে বৈঠকেও তিনি ছিলেন। তবে বেলা গড়াতেই জানা গেল দেবেগৌড়া আসতে পারবেন না।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement