'Jan Nyay Padyatra': মুম্বইয়ের মণি ভবন মিউজিয়াম থেকে শুরু কংগ্রেসের 'জন ন্যায় পদযাত্রা', রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে পা মেলালেন অভিনেত্রী স্বরা ভাস্কর (দেখুন ভিডিও)

আজ (১৭ মার্চ, রবিবার) সকাল থেকেই নির্বাচনকে মাথায় রেখে মুম্বই থেকে শুরু হল কংগ্রেসের 'জন ন্যায় পদযাত্রা'।যাত্রা শুরু হয়েছে মণিভবন মিউজিয়াম থেকে।

'Jan Nyay Padyatra' By Congress Photo Credit: Twitter@ANI

শনিবার নির্বাচনের দিন ঘোষনার দিন মুম্বইয়ে শেষ হয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। আজ (১৭ মার্চ, রবিবার) সকাল থেকেই নির্বাচনকে মাথায় রেখে মুম্বই থেকে শুরু হল কংগ্রেসের 'জন ন্যায় পদযাত্রা'।যাত্রা শুরু হয়েছে মণিভবন মিউজিয়াম থেকে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং অভিনেত্রী স্বরা ভাস্কর এই যাত্রায় অংশ নিয়েছেন। জন ন্যায় পদযাত্রা শুরুর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী শনিবার তার ৬৩ দিনের 'ভারত জোড়া ন্যায় যাত্রা' শেষ করে কেন্দ্রীয় মুম্বইয়ে ডক্টর বিআর আম্বেদকরের স্মৃতিসৌধ চৈত্যভূমিতে  শ্রদ্ধা নিবেদন করেন এবং সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন। এই সময় তাঁর সঙ্গে উপস্থিৎ ছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতির বোন এবং দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement