Jammu: জম্মুতে বাস দুর্ঘটনা, মৃত ২, আহত ১৯

নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে বাসটি, মৃত ২

প্রতীকী ছবি (Photo Credits: File Photo)

জম্মু কাশ্মীরের রেইসি জেলায় বাস দুর্ঘটনা। মৃত ২ আহত ১৯। জানা গেছে শরণার্থী নিয়ে একটি বাস শিব খোরি মন্দিরের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়।এদিন ১২.৩০ মিনিটে ঘটনাটি ঘটে।

রাজৌরি থেকে যাওয়ার পথে খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধারকারী দল।আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।সেখানে ২ জনকে মৃত বলে ঘোষণা করা হয়।১২ জনকে জম্মুতে সরকারী হাসপাতালে পাঠানো হয়েছে স্পেশাল ট্রিটমেন্ট্র জন্য।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement