Jammu Kashmir: সঙ্গ দিল না সার্ভিস রাইফেল, মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুলিশ কর্মী
সুরানকোটের বাসিন্দা মহম্মদ আসিফকে জেলা উন্নয়ন পরিষদের সদস্য সোহেল মালিকের ব্যক্তিগত নিরাপত্তা অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছিল।
নয়াদিল্লিঃ সার্ভিস রাইফেল (Service Rifle) সঙ্গ দিল না। একটা ভুলের কারণে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুলিশ (Police)কর্মী। ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের(Jammu and Kashmir) পুঞ্চে(Poonch)। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সুরানকোটের বাসিন্দা মহম্মদ আসিফকে জেলা উন্নয়ন পরিষদের সদস্য সোহেল মালিকের ব্যক্তিগত নিরাপত্তা অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছিল। সোমবার সুরানকোটের আইটিআইয়ের কাছে নিজের সার্ভিস রাইফেল থেকে কোনওভাবে ভুলবশত গুলি চালিয়ে ফেলেন মহম্মদ আসিফ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement