Jammu And Kashmir : অনন্তনাগে শহিদ প্রদীপ সিংকে শেষ শ্রদ্ধা লেফ্টেন্যান্ট গর্ভনর মনোজ সিনহার
জঙ্গলে এখনও জারি রয়েছে তল্লাশি
জম্মু ও কাশ্মীরে শহিদ প্রদীপ সিংকে শেষ শ্রদ্ধা জানালেন জম্মু ও কাশ্মীরের গভর্নর মনোজ সিনহা। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগ জঙ্গলে তল্লাশি চালানোর সময় শহিদ হন প্রদীপ সিং।
লেফ্টেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানান, "আমাদের জওয়ানদের সাহস এবং ত্যাগের কুর্নিশ করি। একটি কৃতজ্ঞ দেশ এই শহিদের কাছে ঋণী থাকবে। দুঃখের এই সময়ে সমগ্র দেশ তাঁর পরিবারের পাশে রয়েছে। "
প্রদীপ সিংয়ের পাশাপাশি আরও তিন আধিকারিক তল্লাশি অভিযানে গিয়ে শহিদ হন। সেনার তরফে তল্লাশি এখনও জারি রয়েছে। অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে কোকেরনাগ জঙ্গলে আরও জোর কদমে তল্লাশি শুরু করেছে সেনা। এর পাশাপাশি ২ জঙ্গির দেহও জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এবিষয়ে পরিষ্কারভাবে কিছু বিবৃতি দেয়নি সেনা।
Advertisement
সম্পর্কিত খবর
Narendra Modi Kashmir Visit: জঙ্গি হামলায় জম্মু কাশ্মীরের উন্নয়ন থেমে থাকবে না, ভূ-স্বর্গ থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর চড়ালেন মোদী
PM Modi Inspects Chenab Bridge: ভারতের আজ গর্বের দিন, প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে উদ্বোধন হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু চেনাব ব্রিজের, দেখুন
Narendra Modi In Jammu Kashmir: পহেলগাঁও হামলার পর প্রথমবারের জন্য কাশ্মীরের মাটিতে পা দিতে চলেছেন মোদী, কেন উপত্যকায় যাচ্ছেন নমো?
Mock Drill: রাজস্থান থেকে জম্মু-কাশ্মীর, দেশের বিভিন্ন রাজ্যে আবারও শুরু হল মক ড্রিল, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement